“নিউজ আপডেট অব ত্রিপুরা” কে পাঁচ বছরের জন্মদিনে স্মৃতির পাতায় একটু পেছনে তাকাতেই ভেসে উঠেছে কিছু মুহূর্ত আর কিছু মানুষের প্রতিচ্ছবি, যাঁদের অকৃপণ স্নেহ মমতা আর ভালোবাসায় কৃতজ্ঞ “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”।
সংবাদে সংবাদেই মানুষের সঙ্গে আত্মীয়তা “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র। ১০ই জুলাই (মঙ্গলবার) পাঁচ বছরের জন্মদিনে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” রাজ্যের সকলে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে।
“নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” বিশ্বাস করে তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে পাশে – আগামীর যাত্রায়।

