গোপাল সিং, খোয়াই, ১০ জুলাই ৷৷ খোয়াই ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে শুরু হওয়া বাসন্তী স্মৃতি আন্তঃ ক্লাব নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল ৪টায় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয় মাঠে আয়োজিত এই ফাইনাল খেলায় স্কাইলার্ক ক্লাব ও বাগাযোতীন ক্লাব মুখোমুখি হয়। ফাইনাল খেলায় ২-১ গোলে স্কাইলার্ক ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলা দেখতে ময়দানে উপস্থিত ছিলেন সমাজসেবী অমিত রক্ষিত, মনোজ দাস, সুব্রত মজুমদার, খোয়াই জেলার জেলা শাসক রবীন্দ্র রিয়াং ও খোয়াই ফুটবল এসোসিয়েশনের সভাপতি সমীর দাস প্রমুখ।ফাইনালে ২-১ গোলে চ্যাম্পিয়ন স্কাইলার্ক ক্লাব
গোপাল সিং, খোয়াই, ১০ জুলাই ৷৷ খোয়াই ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে শুরু হওয়া বাসন্তী স্মৃতি আন্তঃ ক্লাব নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল ৪টায় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয় মাঠে আয়োজিত এই ফাইনাল খেলায় স্কাইলার্ক ক্লাব ও বাগাযোতীন ক্লাব মুখোমুখি হয়। ফাইনাল খেলায় ২-১ গোলে স্কাইলার্ক ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলা দেখতে ময়দানে উপস্থিত ছিলেন সমাজসেবী অমিত রক্ষিত, মনোজ দাস, সুব্রত মজুমদার, খোয়াই জেলার জেলা শাসক রবীন্দ্র রিয়াং ও খোয়াই ফুটবল এসোসিয়েশনের সভাপতি সমীর দাস প্রমুখ।