গোপাল সিং, খোয়াই, ১০ জুলাই ৷৷ খোয়াই পূর্ত দপ্তরের ৩টি ব্রিজের নির্মীয়মাণ কাজকর্ম পরিদর্শন করলেন ৫ বিধায়ক দল। বিধানসভার ইস্টিমিড সাব কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক বিপ্লব ঘোষও উপস্থিত ছিলেন। মঙ্গলবার প্রথমে খোয়াই চাম্পাহাওর রাস্তায় চাম্পাছড়ার উপর নির্মিত সেতুটির কাজ পরিদর্শন করেন। পরে পেকনি ছড়ার উপর নির্মিত সেতু এবং রামচন্দ্রঘাটে শেওরাতলিতে খোয়াই নদীর উপর প্রস্তাবিত ব্রিজটির কাজ পরিদর্শন করেন। প্রতিটি কাজের ক্ষেত্রে গুণমান বজায় রেখে আগামী মার্চ মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন বিধায়ক বিপ্লব ঘোষ। পরিদর্শনকালে বিধায়ক প্রশান্ত দেববর্মা, পিনাকী দাস চৌধুরী, সুশান্ত চৌধুরী, পরিমল দেববর্মা ও পূর্ত দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।নির্মীয়মাণ ব্রিজের কাজকর্ম পরিদর্শন করলেন ৫ বিধায়ক
গোপাল সিং, খোয়াই, ১০ জুলাই ৷৷ খোয়াই পূর্ত দপ্তরের ৩টি ব্রিজের নির্মীয়মাণ কাজকর্ম পরিদর্শন করলেন ৫ বিধায়ক দল। বিধানসভার ইস্টিমিড সাব কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক বিপ্লব ঘোষও উপস্থিত ছিলেন। মঙ্গলবার প্রথমে খোয়াই চাম্পাহাওর রাস্তায় চাম্পাছড়ার উপর নির্মিত সেতুটির কাজ পরিদর্শন করেন। পরে পেকনি ছড়ার উপর নির্মিত সেতু এবং রামচন্দ্রঘাটে শেওরাতলিতে খোয়াই নদীর উপর প্রস্তাবিত ব্রিজটির কাজ পরিদর্শন করেন। প্রতিটি কাজের ক্ষেত্রে গুণমান বজায় রেখে আগামী মার্চ মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন বিধায়ক বিপ্লব ঘোষ। পরিদর্শনকালে বিধায়ক প্রশান্ত দেববর্মা, পিনাকী দাস চৌধুরী, সুশান্ত চৌধুরী, পরিমল দেববর্মা ও পূর্ত দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।