আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই ৷৷ রাজ্যের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে নকল পণ্যের কারখানা। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাণীরবাজার থানার অন্তর্গত বৃদ্ধনগর এলাকার নিমাই দাসের বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ নকল পণ্য উদ্ধার করেছে রাণীর বাজার থানার পুলিশ। এদিন পুলিশ নকল পণ্য তৈরির ওই কারখানায় অভিযান চালিয়ে নকল পণ্য তৈরির কাচামাল, বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের খালি কৌটা, বোতল ও লেবেল উদ্ধার করে। এই নকল পণ্যের কারখানায় সাদা কাপড় উজ্জ্বল করার নীল, ঘর মোছার সাদা ফিলাইল, কালো ফিলাইল, কলমের কালি, বাসন মাজার সাবানসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সমগ্রী তৈরি হয়। কিন্তু নকল এই পণ্যের গায়ে মুম্বাই সহ ভারতের বিভিন্ন বড় শহরে এই পণ্য তৈরির কথা উল্লেখ রয়েছে। যদিও এই অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ।নকল পণ্যের কারখানায় অভিযান চালালো পুলিশ
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই ৷৷ রাজ্যের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে নকল পণ্যের কারখানা। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাণীরবাজার থানার অন্তর্গত বৃদ্ধনগর এলাকার নিমাই দাসের বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ নকল পণ্য উদ্ধার করেছে রাণীর বাজার থানার পুলিশ। এদিন পুলিশ নকল পণ্য তৈরির ওই কারখানায় অভিযান চালিয়ে নকল পণ্য তৈরির কাচামাল, বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের খালি কৌটা, বোতল ও লেবেল উদ্ধার করে। এই নকল পণ্যের কারখানায় সাদা কাপড় উজ্জ্বল করার নীল, ঘর মোছার সাদা ফিলাইল, কালো ফিলাইল, কলমের কালি, বাসন মাজার সাবানসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সমগ্রী তৈরি হয়। কিন্তু নকল এই পণ্যের গায়ে মুম্বাই সহ ভারতের বিভিন্ন বড় শহরে এই পণ্য তৈরির কথা উল্লেখ রয়েছে। যদিও এই অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ।