আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই ৷৷ মঙ্গলবার থেকে শুরু হলো তিন দিনব্যাপী জাতীয় সেবা প্রকল্প (এন এস এস) উৎসব। এদিন আগরতলা টাউন হলে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলতে হবে। রাজ্যে সড়ক দুর্ঘটনাসহ নারী নির্যাতনের ক্ষেত্রে নেশাই দায়ী। তিনদিন ব্যাপী এ উৎসবে নানা ধরনের সামাজিক কর্মসূচির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা যায়। এন এস এস-র উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব, শিক্ষা দপ্তরের সচিব সমরজীৎ ভৌমিক, অধিকর্তা উদয়ন সিনহা, অসম রাজ্যের এন এস এস-র উত্তর-পূর্বাঞ্চলের প্রোগ্রাম অফিসার দীপক কুমার প্রমুখ। এদিন জাতীয় সেবা প্রকল্পে সারা বছর যেসব স্বেচ্ছাসেবক, প্রোগ্রাম অফিসার কাজ করেছেন তাদের সম্মাননা দেওয়া হয়।তিন দিনব্যাপী জাতীয় সেবা প্রকল্প উৎসবের সূচনা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই ৷৷ মঙ্গলবার থেকে শুরু হলো তিন দিনব্যাপী জাতীয় সেবা প্রকল্প (এন এস এস) উৎসব। এদিন আগরতলা টাউন হলে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলতে হবে। রাজ্যে সড়ক দুর্ঘটনাসহ নারী নির্যাতনের ক্ষেত্রে নেশাই দায়ী। তিনদিন ব্যাপী এ উৎসবে নানা ধরনের সামাজিক কর্মসূচির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা যায়। এন এস এস-র উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব, শিক্ষা দপ্তরের সচিব সমরজীৎ ভৌমিক, অধিকর্তা উদয়ন সিনহা, অসম রাজ্যের এন এস এস-র উত্তর-পূর্বাঞ্চলের প্রোগ্রাম অফিসার দীপক কুমার প্রমুখ। এদিন জাতীয় সেবা প্রকল্পে সারা বছর যেসব স্বেচ্ছাসেবক, প্রোগ্রাম অফিসার কাজ করেছেন তাদের সম্মাননা দেওয়া হয়।