জগন্নাথ দেবের প্রতি সন্ধ্যা আরতী করলেন মুখ্যমন্ত্রী

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই ৷৷ যদি কোনও দেশ বা রাজ্যে রাজধর্ম পালনের সঙ্গে সঙ্গে ধর্ম পালনও নিষ্ঠার সঙ্গে পালন করা হয় তবের সেই দেশ বা রাজ্য সর্বশ্রেষ্ঠ হতে পারে। মঙ্গলবার সন্ধ্যায় আগরতলাস্থিত জগন্নাথ জিউ মন্দিরে রথযাত্রা উপলক্ষ্যে আয়োজিত ধর্মসভার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন। অনুষ্ঠান শুরুর পূর্বে মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবের প্রতি সন্ধ্যা আরতী করেন। অনুষ্ঠানে এছারাও বক্তব্য রাখেন নাগিছড়াস্থিত কাঠিয়াবাবা আশ্রমের মহারাজ সদানন্দ দাস কাঠিয়াবাবা, জগন্নাথ গড়িয়মঠের অধ্যক্ষ ভক্তিকমল মহারাজ, মঠের সভাপতি ভক্তিভূষণ ভগবত মহারাজ, বিশিষ্ট লেখক অগ্নিকুমার আচার্য প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*