আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই ৷৷ ভারতের সংসদের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বামপন্থী দল। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার প্রতিবাদে মঙ্গলবার এই বিক্ষোভ কর্মসূচিতে সি পি আই (এম), সি পি আই, ফরওয়ার্ড ব্লক, আর এস পি, ও সি পি আই (এম-এল) এর নেরা নেত্রীরা অংশ নেন। উপস্থিত ছিলেন বামপন্থী এবং আর জে ডি- এর সংসদ সদস্যরা। এই কর্মসূচিতে রাজ্যের তিন বামপন্থী সাংসদ জীতেন চৌধুরী, শঙ্কর প্রসাদ দত্ত ও ঝর্ণা দাস বৈদ্য উপস্থিত ছিলেন।পাশাপাশি পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার প্রতিবাদে এদিন রাজধানী আগরতলায় বামফ্রন্টের কর্মী সমর্থকরা মিছিল সংগঠিত করে।
