দু’দিন ব্যাপী রাজ্যভিত্তিক হজাগিরি উৎসবের সূচনা

hajaবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ অক্টোবর ৷৷ বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়ার হাত ধরে শুভ সূচনা হলো ২৬তম রাজ্যভিত্তিক হজাগিরি উৎসবের। শুক্রবার সন্ধ্যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত তৈকর্ম দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে দু’দিন ব্যাপী রাজ্যভিত্তিক ২৬তম হজাগিরি উৎসবের সূচনা করেন ত্রিপুরার বন দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। এই অনুষ্ঠানের উদ্ভোদক হিসাবে উপস্থিত থাকার কথা ছিলো ত্রিপুরার কৃষি ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। কিন্তু পর্যটন মন্ত্রীর অনুপস্থিতে বনমন্ত্রীর হাত ধরে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক প্রেম কুমার রিয়াং, টি টি এ এ ডি সি-র শিক্ষা দপ্তরের মন্ত্রী রাজেন্দ্র রিয়াং, জেলা শাসক দেবপ্রীয় বর্ধন, বগাফা ব্লকের বি এস সি চেয়াম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং প্রমুখ। অনুষ্ঠানে ব্রু সোসিয় কালচারের অর্গানাইজেশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ৫ হাজার টাকা বনমন্ত্রীর হাতে তুলে দেন। অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন দপ্তরের সরকারী ষ্টলের উদ্ভোদন করেন। উদ্ভোদনী পর্ব শেষে রিয়াং জনজাতির হজাগিরি নিত্যের মধ্যদিয়ে নৃত্য অনুষ্ঠানের শুভ আরম্ভ হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*