শিলং’এ গিয়ে রাফাল চুক্তি ইস্যুতে কংগ্রেসের তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রীর

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর ৷৷ সোমবার শিলং’এ অনুষ্ঠিত এক সাংবাদিক সন্মেলনে রাফাল চুক্তি ইস্যুতে কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাংবাদিক সন্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ইস্যুতে ইস্যুতে দেশবাসীকে বিভ্রান্ত করেছে কংগ্রেস নেতৃত্ব। দেশবাসীর কাছে কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রীমকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন রাফাল ইস্যুতে যে কোন দুর্নীতি ছিল না তা সর্বোচ্চ আদালতের রায়ে আবারও প্রমান হয়ে গেছে। মুখ্যমন্ত্রী এদিন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ভূমিকারও সমালোচনা করেন। সাংবাদিক সম্মেলনে মেঘালয়ের বিজেপি’র শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*