আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জানুয়ারি ৷৷ আসন্ন লোকসভা নির্বাচন এবং আই এন পি টি দলের আগামী দিনের রাজনৈতিক কাজ-কর্মের বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর কৃষ্ণনগরের প্রগতী রোড এলাকায় দলের কেন্দ্রীয় কমিটির অফিসে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে দলের নেতৃত্বরা একথা বলেন। দলের সভাপতি বিজয় কুমার রাংখল জানান, ত্রিপুরা রাজ্যে এনআরসি চালু করার জন্য সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। মামলাটি এ মাসেই শুরু হবে। তবে আমাদের আশা, সুপ্রিম কোর্ট ত্রিপুরা রাজ্যে এনআরসি চালুর পক্ষে রায় দেবেন। এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা সহ দলের কেন্দ্রীয় কমিটি, নারী কমিটি, ছাত্র এবং যুব সংগঠনের সদস্যরা।রাজনৈতিক রণকৌশল নিয়ে আই এন পি টি’র বৈঠক
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জানুয়ারি ৷৷ আসন্ন লোকসভা নির্বাচন এবং আই এন পি টি দলের আগামী দিনের রাজনৈতিক কাজ-কর্মের বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর কৃষ্ণনগরের প্রগতী রোড এলাকায় দলের কেন্দ্রীয় কমিটির অফিসে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে দলের নেতৃত্বরা একথা বলেন। দলের সভাপতি বিজয় কুমার রাংখল জানান, ত্রিপুরা রাজ্যে এনআরসি চালু করার জন্য সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। মামলাটি এ মাসেই শুরু হবে। তবে আমাদের আশা, সুপ্রিম কোর্ট ত্রিপুরা রাজ্যে এনআরসি চালুর পক্ষে রায় দেবেন। এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা সহ দলের কেন্দ্রীয় কমিটি, নারী কমিটি, ছাত্র এবং যুব সংগঠনের সদস্যরা।