আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জানুয়ারি ৷৷ প্রতিবছরের মতো এবারও শুরু হল সপ্তাহ ব্যাপী পুলিশ সপ্তাহ-২০১৯। পুলিশ সপ্তাহ উদযাপনের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার আগরতলার এ ডি নগরের পুলিশ লাইনের মাঠে পুলিশ গ্রাউন্ডে কুচকাওয়াজে সেলামী গ্রহন করেন মূখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মানুষের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন ত্রিপুরা পুলিশের সদস্যরা। তিনি বলেন, বর্তমান সময়ে ত্রিপুরা পুলিশের সব চেয়ে বড় সাফল্য হচ্ছে মাদকবিরোধী অভিযান। মূখ্যমন্ত্রী বলেন, রাজ্য পুলিশকে আরও আধুনিক করার জন্য কাজ চলছে। এজন্যই টি এস আর-র পোশাক পরিবর্তন করা হয়েছে।পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে এদিন রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর জায়া নীতি দেব, ত্রিপুরা বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস, রাজ্য পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা প্রমুখ।
