পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ

ফাইল ছবি
ফাইল ছবি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল ৷৷ রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনের পর থেকেই বিরোধী রাজনৈতিক দলগুলো এই আসনের ভোটগ্রহণ নিয়ে একের পর এক অভিযোগ করে আসছে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন সুষ্ঠ ও অবাধ হয়নি বলে অভিযোগ উঠেছে বহু বুথে। এই অভিযোগের ভিত্তিতে গোটা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে পুনঃভোটের দাবি জানিয়ে আন্দোলন করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। জানা যায়, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আটশর বেশি অভিযোগ দায়ের হয়েছে নির্বাচন কমিশনে।

এবার সেই অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ দেখে যারা নির্বাচনে বুথ দখল সহ বেআইনী ভোট গ্রহণের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে নির্বাচন কমিশন। জানা যায়, বিভিন্ন মহকুমা শাসক যারা লোকসভা নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার হিসাবে কাজ করছেন তারা সেই সব প্রিসাইডিং অফিসার, মাইক্রো অবজারভার এবং পোলিং এজেন্টদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের শুরু করেছেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*