বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ এপ্রিল ৷৷ আগামী ২৩শে এপ্রিল লোকসভার পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যা ৫টায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত দেবদারু বাজারে সি পি আই (এম)-র উদ্যোগে এক বাজার সভা অনুষ্ঠিত হয়। সি পি আই (এম) আয়োজিত এই বাজার সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নারায়ন কর। অন্যান্যদের মধ্যে এই বাজার সভায় উপস্থিত ছিলেন টি টি এ এ ডি সি’র ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী পরিক্ষিত মুড়াসিং ও শ্রীমন্ত দে। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে এই বাজার সভার আয়োজন করা হয়। এই বাজার সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন কাজের তীব্র সমালোচনা করেন। বক্তারা উনাদের বক্তব্যের মধ্যদিয়ে পূর্ব ত্রিপুরা আসনে সি পি আই (এম) মনোনিত প্রার্থী জিতেন্দ্র চৌধুরীকে বিপুল ভোটে জয়যুক্ত করার বিশেষ আহব্বান করেন। বক্তারা বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নে কেন্দ্র থেকে নরেন্দ্র মোদির সরকারকে সরাতে হবে ও ত্রিপুরায় সি পি আই (এম) এর সরকার পুনরায় গঠন করতে হবে।কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সি পি আই (এম)-র বাজার সভা অনুষ্ঠিত
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ এপ্রিল ৷৷ আগামী ২৩শে এপ্রিল লোকসভার পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যা ৫টায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত দেবদারু বাজারে সি পি আই (এম)-র উদ্যোগে এক বাজার সভা অনুষ্ঠিত হয়। সি পি আই (এম) আয়োজিত এই বাজার সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নারায়ন কর। অন্যান্যদের মধ্যে এই বাজার সভায় উপস্থিত ছিলেন টি টি এ এ ডি সি’র ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী পরিক্ষিত মুড়াসিং ও শ্রীমন্ত দে। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে এই বাজার সভার আয়োজন করা হয়। এই বাজার সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন কাজের তীব্র সমালোচনা করেন। বক্তারা উনাদের বক্তব্যের মধ্যদিয়ে পূর্ব ত্রিপুরা আসনে সি পি আই (এম) মনোনিত প্রার্থী জিতেন্দ্র চৌধুরীকে বিপুল ভোটে জয়যুক্ত করার বিশেষ আহব্বান করেন। বক্তারা বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নে কেন্দ্র থেকে নরেন্দ্র মোদির সরকারকে সরাতে হবে ও ত্রিপুরায় সি পি আই (এম) এর সরকার পুনরায় গঠন করতে হবে।