আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল ৷৷ আগামী ২৩শে এপ্রিল লোকসভার পূর্ব ত্রিপুরা আসনে ভোটগহনকে নিয়ে রাজনৈতিক ঝড় তুলছে সবকটি রাজনৈতিক দল। শনিবার লোকসভার পূর্ব ত্রিপুরা আসনের বিভিন্ন স্থানে পৃথক পৃথক নির্বাচনী সভায় অংশ নিয়েছেন রাজ্যের মূখ্যমন্ত্রী তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব। এদিন সাব্রুম এবং অমরপুরে নির্বাচনী সভায় অংশ নেন তিনি। লোকসভার পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী রেবতী কুমার ত্রিপুরার সমর্থনে এদিন সাব্রুমে এক জনসম্পর্ক র্যালীয় আয়োজন করা হয়। পাশাপাশি এদিন অমরপুরে আয়োজিত পদযাত্রায় রেবতী ত্রিপুরাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান মূখ্যমন্ত্রী।