বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ এপ্রিল ৷৷ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ই ভি এম বণ্টন করা হলো শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে। সোমবার সকাল থেকেই শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট কর্মীদের হাতে ই ভি এম বণ্টন করা হচ্ছে। ভোটের কাজে নিযুক্ত কর্মীরা তাদের নিজ নিজ গন্তব্যস্থলে রওয়ানা হওয়ার দৃশ্য দেখা গেছে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে।মঙ্গলবার দ্বিতীয় পর্বে রাজ্যের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ পর্ব। সকাল ৭টা থেকেই শুরু হবে ভোট গ্রহণ। জানা যায়, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের শান্তিরবাজার মহকুমার অন্তর্গত ৩৮-জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে, ৪৫,৩৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৩,১৭৩ জন ও মহিলা ভোটার ২২,১৭৪ জন। জানা যায়, ৩৮-জোলাইবাড়ি কেন্দ্রে মোট ৬০টি পুলিং স্টেশন রয়েছে। নিরাপত্তার চাদরে মুরে দেওয়া হয়েছে গোটা পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র।
