আপডেট প্রতিনিধি, অমরপুর, ৩০ এপ্রিল ।। ত্রিপুরা সহ গোটা উত্তর-পূর্বাঞ্চল ভূমিকম্প প্রবন অঞ্চল বা জোন হিসাবে চিহ্নিত। তাই রাজ্যের প্রতিটি স্থানেই সরকারী, বে-সরকারী উদ্যোগে চলে আসছে প্রাকৃতিক দূর্যোগ মোকবিলা বা প্রতিহত করতে বিভিন্ন কৌশল বা মহড়ার। এরই অঙ্গ হিসাবে মঙ্গলবার অপরপুর টাউন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় প্রাকৃতিক দূর্যোগ মোকবিলায় মহড়া। এদিন এন ডি আর এফ কর্মীরা এই প্রাকৃতিক দূর্যোগ মোকবিলায় অংশ নেন। জানা যায়, বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে গ্রীষ্মকালীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই শিবির শেষ হবে আগামী ৮ই এপ্রিল। এই প্রাকৃতিক দূর্যোগ মোকবিলা মহড়ায় ছাত্রছাত্রীদের মধ্যে ব্যপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।
