আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল ।। দুর্ঘটনার কবলে পরলো আগরতলা-ব্যাঙ্গালুরু হামসফর এক্সপ্রেস। মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ আসাম এর করিমগঞ্জ জেলার তিলভূমে এই রেলের ইঞ্জিনের দুটি চাকা লাইন থেকে নেমে যায় বলে জানা যায়। ঘটনায় আহতের কোনো খবর নেই। তবে আগরতলা-করিমগঞ্জ রুটের সমস্ত ট্রেন আটকে পরেছে বলে জানা যায়। ত্রিপুরার চুরাইবাড়ির পরেই এই তিলভূমি এলাকা। জানা যায়, একটি ছরা পার হওয়ার সময় ঘটে এই বিপত্তি। 
