বৃক্ষ রোপণের মধ্য দিয়ে ৭০তম রাজ্য ভিত্তিক বনমহোৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জুলাই ৷৷ নানা আয়োজনে অনুষ্ঠিত হল ৭০তম রাজ্য ভিত্তিক বনমোহৎসব। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ি সাঁচিরাম বাড়ি শহিদ ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইংলিশ মিডিয়াম বিদ্যালয় মাঠে মঙ্গলবার সকাল ১১টায় বৃক্ষ রোপণের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের উধোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনমন্ত্রী মেবার কুমার জামাতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিধায়ক শঙ্কর রায়, বন সংরক্ষক ডঃ অলিন্দ রাস্তোগী, দক্ষিণ জেলার ডিস্ট্রিক ফরেস্ট অফিসার (ডি এফ ও) সঞ্জীব দাস প্রমুখ। এদিন বনদপ্তর কর্তৃক আয়োজিত ৭০তম বনমোৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে বনদপ্তরের শ্রেষ্ঠ ৩ জন কর্মীর মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। পাশাপাশি এদিন আগরতলায় বন ও পশুপাখির উপর চিত্র প্রদর্শনী শ্রেষ্ঠ স্থান আধিকারি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারদের পুরস্কৃত করা হয়।
রাজ্যে ২০১৯ অর্থবর্ষে বৃক্ষ রোপণের জন্য ২৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে এদিনের বক্তব্যে জানান মুখ্যমন্ত্রী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*