শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে ৫ দিনের দিনের প্রশিক্ষণ কর্মশালা খোয়াইয়ে

গোপাল সিং, খোয়াই, ০৫ জুলাই ৷৷ শিক্ষা দপ্তরের নতুন দিশা প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে শুক্রবার খোয়াইয়ের বি আর সি হলে খোয়াই মহকুমা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে শুরু হয় ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা। জানা যায়, খোয়াই বি আর সি-র উদ্যোগে চলা এই প্রশিক্ষণ কর্মশালায় খোয়াই মহকুমার প্রাথমিক ও আপার প্রাথমিক বিভিন্ন বিদ্যালয়ের বাছাই করা ৩৫ জন শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ চলবে আগামী ৯ই জুলাই পর্যন্ত। এই কর্মশালায় উপস্থিত ছিলেন খোয়াই জেলার বিশেষ শিক্ষা আধিকারিক সমরেন্দ্র নাথ দাস, খোয়াই আই এস প্রবেন দেববর্মা, খোয়াই বি আর সি কো-অর্ডিনেটর দীনেশ দেববর্মা প্রমুখ।
জানা যায়, আগামী ১১ জুলাই থেকে শুরু হবে খোয়াই জেলা বি আর সি লেভেল প্রশিক্ষণ। প্রতিদিন ২টি ভাগে দেওয়া হবে প্রশিক্ষণ। মোট ৫০০ জন এই প্রশিক্ষণ নেবেন। বি আর সি কো-অর্ডিনেটর দীনেশ দেববর্মা জানান, এই নতুন দিশা প্রকল্পের লক্ষ্য হল তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের দুর্বলতা দূর করতে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হল সাধনা এবং অপরটি হল প্রেরনা। এই সাধনা ও প্রেরনা চলবে প্রতিটি বিদ্যালয়ে আগামী ৩ মাস পর্যন্ত।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*