‘টাউনশিপ স্কিম ইন আগরতলা সিটি’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুলাই ৷৷ ‘টাউনশিপ স্কিম ইন আগরতলা সিটি’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, আগরতলা স্মার্ট সিটি মিশনের চেয়ারম্যান কিরণ গিত্যে সহ অন্যান্য কর্মকর্তারা। এদিন মূখ্যমন্ত্রী বলেন, সাব্রুম শহরের পাশে ফেনী নদীর ওপর ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে সংযোগকারী সেতু তৈরি হচ্ছে। এই সেতু তৈরি হয়ে গেলে বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত এশিয়ার সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকতের দূরত্ব সাব্রুম থেকে মাত্র ৭০ কিলোমিটারের কাছাকাছি হয়ে যাবে। এই রাস্তায় বাস চালালে মাত্র দুই ঘণ্টায় সাব্রুম থেকে কক্সবাজার পৌঁছে যাওয়া যাবে। মূখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারত থেকে মানুষ কক্সবাজারে এশিয়ার দীর্ঘতম সমুদ্র সৈকত দেখতে যাবেন। আর এতে বাংলাদেশের মানুষ আর্থিকভাবে লাভবান হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*