ট্রাকটারের নীচে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

krsআপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই ।। ক্ষেতে কাজ করতে গিয়ে ট্রাকটারের নীচে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক শ্রমিকের। জানা যায়, তার নাম ব্রজবাসী দেব্বর্মা। বয়স ৫০। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বিশালগড় থানার অন্তর্গত চেলিখলার মধ্যপাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিশালগড় থানার পুলিশ সহ মহকুমা পুলিশ আধিকারিক উত্তম বনিক। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*