জনজাতি মোর্চার সভ্যপদ গ্রহণ অনুষ্ঠানে ১৭ জন ভোটার যোগ দিলেন বিজেপি’তে

oluhgiগোপাল সিং, খোয়াই, ০৯ জুলাই ৷৷ মঙ্গলবার খোয়াই তুলাশিখরে ছেতুঙ্গাক কমিউনিটি হলে আশারামবাড়ী বিজেপি মণ্ডলের জনজাতি মোর্চার উদ্যোগে এক যোগদান ও সভ্যপদ গ্রহণ সভা অনুষ্ঠিত হয়। এই দিন সভ্যপদ গ্রহণ কর্মসূচীতে ৫ পরিবারের ১৭ জন ভোটার সি পি আই (এম) দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা, বিজেপি জনজাতি মোর্চার রাজ্য সম্পাদক বিদ্যুৎ দেববর্মা, রাজ্য কমিটির সদস্যা মণিহার দেববর্মা, খোয়াই আশারামবাড়ী জনজাতি মোর্চার সভাপতি বীর মোহন দেববর্মা প্রমুখ। ১৭ জন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*