বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ সেপ্টেম্বর ৷। বিধায়ক উন্নয়ন তহবিল থেকে শান্তিরবাজার ছাত্রবন্ধু সামাজিক সংস্থার হাতে শববাহী গাড়ি প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকেলে শান্তিরবাজার রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গাড়িটি প্রদান করা হয়। জানা যায়, ৪ লক্ষ ৮১ হাজার ২০০ টাকা ব্যায় করে এই শববাহী গাড়িটি প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার মহকুমা শাসক অর্ঘ্য সাহা, বগাফা ব্লকের বি এ সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরি শঙ্কর রিয়াং, শান্তিরবাজার জেলা হাসপাতালের এম এস জে এস রিয়াং প্রমুখ। জানা যায়, পরে বিধায়ক তহবিল থেকে ২টি বাস স্ট্যান্ড নির্মাণ সহ ২টি এম্বুলেন্স প্রদান করা হবে।বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ছাত্রবন্ধু সামাজিক সংস্থার হাতে শববাহী গাড়ি প্রদান
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ সেপ্টেম্বর ৷। বিধায়ক উন্নয়ন তহবিল থেকে শান্তিরবাজার ছাত্রবন্ধু সামাজিক সংস্থার হাতে শববাহী গাড়ি প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকেলে শান্তিরবাজার রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গাড়িটি প্রদান করা হয়। জানা যায়, ৪ লক্ষ ৮১ হাজার ২০০ টাকা ব্যায় করে এই শববাহী গাড়িটি প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার মহকুমা শাসক অর্ঘ্য সাহা, বগাফা ব্লকের বি এ সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরি শঙ্কর রিয়াং, শান্তিরবাজার জেলা হাসপাতালের এম এস জে এস রিয়াং প্রমুখ। জানা যায়, পরে বিধায়ক তহবিল থেকে ২টি বাস স্ট্যান্ড নির্মাণ সহ ২টি এম্বুলেন্স প্রদান করা হবে।