অফিস লেন থেকে অপহরণ, পুলিশের জালে চার অভিযুক্ত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ মে || রাজধানীর অফিস লেন এলাকা থেকে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে তৎপরতা দেখিয়ে চার ব্যক্তিকে আটক করেছে পশ্চিম থানার পুলিশ। সোমবার পুলিশের অভিযানে অভিযুক্তদের আটক করা হয় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, অপহরণের ঘটনার পর তদন্ত শুরু করে পশ্চিম থানার পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। অপহরণের পেছনে কী কারণ ছিল এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে প্রাথমিকভাবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*