আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ সেপ্টেম্বর ৷। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে পরিষেবা বন্ধের প্রতিবাদে সরব হল বিরোধী দল সি পি আই (এম)। সরকারি হাসপাতালে রোগীদের উপর চিকিৎসা খরচ চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করার দাবিতে সোমবার শহরে আন্দোলনে নামে সি পি আই (এম) সদর বিভাগীয় কিমিটি। এদিন আগরতলার গুর্খাবস্তীস্থিত স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তারা। বিক্ষোভ আন্দোলন থেকে সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক পবিত্র কর রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। পাশাপাশি এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য এদিন বিরোধী দলনেতা মানিক সরকার রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন।হাসপাতালে বিনামূল্যে পরিষেবা বন্ধের প্রতিবাদে সরব সি পি আই (এম)
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ সেপ্টেম্বর ৷। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে পরিষেবা বন্ধের প্রতিবাদে সরব হল বিরোধী দল সি পি আই (এম)। সরকারি হাসপাতালে রোগীদের উপর চিকিৎসা খরচ চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করার দাবিতে সোমবার শহরে আন্দোলনে নামে সি পি আই (এম) সদর বিভাগীয় কিমিটি। এদিন আগরতলার গুর্খাবস্তীস্থিত স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তারা। বিক্ষোভ আন্দোলন থেকে সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক পবিত্র কর রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। পাশাপাশি এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য এদিন বিরোধী দলনেতা মানিক সরকার রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন।