আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ সেপ্টেম্বর ৷। আগরতলা শহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এবার ১৪ হাজার ৪৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ত্রিপুরা পুলিশের এন্ট্রি নারকোটিক্স শাখার সদস্যরা। সোমবার বিকেলে আগরতলার বাধারঘাট এলাকায় ত্রিপুরা পুলিশের এন্ট্রি নারকোটিক্স শাখার জেলা পুলিশ কর্মকর্তা (এস পি) মানিক দাস এবং অতিরিক্ত জেলা পুলিশ কর্মকর্তা তরুণ দেববর্মার নেতৃত্বে অভিযান চালিয়ে এই ফেনসিডিল গুলো উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ২২ লক্ষ টাকা হবে বলে জানা গেছে। তবে অভিযানকালে জড়িত কাউকে আটক করা যায়নি। পাশাপাশি এদিন বাধারঘাটের স্পোর্টস স্কুল সংলগ্ন এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ৬৪০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছেন পুলিশ। যার অনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা হবে বলে জানা গেছে।২২ লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার রাজধানীর বাধারঘাটে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ সেপ্টেম্বর ৷। আগরতলা শহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এবার ১৪ হাজার ৪৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ত্রিপুরা পুলিশের এন্ট্রি নারকোটিক্স শাখার সদস্যরা। সোমবার বিকেলে আগরতলার বাধারঘাট এলাকায় ত্রিপুরা পুলিশের এন্ট্রি নারকোটিক্স শাখার জেলা পুলিশ কর্মকর্তা (এস পি) মানিক দাস এবং অতিরিক্ত জেলা পুলিশ কর্মকর্তা তরুণ দেববর্মার নেতৃত্বে অভিযান চালিয়ে এই ফেনসিডিল গুলো উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ২২ লক্ষ টাকা হবে বলে জানা গেছে। তবে অভিযানকালে জড়িত কাউকে আটক করা যায়নি। পাশাপাশি এদিন বাধারঘাটের স্পোর্টস স্কুল সংলগ্ন এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ৬৪০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছেন পুলিশ। যার অনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা হবে বলে জানা গেছে।