আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর ৷। রাজ্যের কর্মরত সাংবাদিকদের বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এদিন সকালে আগরতলা প্রেস ক্লাব এবং রাজ্যের একটি বেসরকারী হাসপাতালের যৌথ উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। জানা যায়, এদিন স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, চোখের পাওয়ার নির্ণয়, ই সি জি সহ অন্যান্য পরীক্ষা করা হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনার কিরীটি চাকমা, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল দে, সম্পাদক প্রণব সরকার সহ অন্য কর্মকর্তারা।কর্মরত সাংবাদিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবির আগরতলা প্রেস ক্লাবে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর ৷। রাজ্যের কর্মরত সাংবাদিকদের বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এদিন সকালে আগরতলা প্রেস ক্লাব এবং রাজ্যের একটি বেসরকারী হাসপাতালের যৌথ উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। জানা যায়, এদিন স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, চোখের পাওয়ার নির্ণয়, ই সি জি সহ অন্যান্য পরীক্ষা করা হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনার কিরীটি চাকমা, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল দে, সম্পাদক প্রণব সরকার সহ অন্য কর্মকর্তারা।