পরিবহন দপ্তরের উদ্যোগে ব্লক ভিত্তিক সড়ক সুরক্ষা আলোচনাচক্র

jjবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ সেপ্টেম্বর ৷। দক্ষিন ত্রিপুরা জেলার পরিবহন দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় বগাফা ব্লক ভিত্তিক সড়ক সুরক্ষা আলোচনাচক্র। শুক্রবার শান্তিরবাজার মহকুমার ইউনাউটেড ব্যাঙ্ক সংলগ্ন এলাকায় এই আলোচনা চক্রের আয়োজন করা হয়। এই আলোচনাচক্রে উপস্থিত ছিলেন দক্ষিন ত্রিপুরার ডিস্ট্রিক ট্রান্সপোর্ট অফিসার তথা বগাফা ব্লকের বি ডি ও রুপন দাস, বগাফা ব্লকের বি এস সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং, মোটর ভেইকেল অফিসার সুকান্ত দেব, শান্তিরবাজার থানার ওসি নারায়ন সাহা প্রমুখ। এই আলোচনা চক্রে যান দুর্ঘটনাকে এরিয়ে চলার জন্য পরামর্শ দেওয়া হয়। আলোচনা চক্র শেষে হেলমেট ছারা তিন বাইক আরোহিকে দপ্তরের পক্ষ থেকে হেলমেট প্রদান করা হয় বলে জানা গেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*