আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর ৷। সেলফি’তে পর্যটন ! কেউ কি ভেবেছেন কখনো? এবার রাজ্যের পর্যটনকে ব্যাপক উৎসাহ দেওয়ার জন্য “সেলফি পয়েন্ট” এর উদ্বোধন করলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার সকালে রাজধানী আগরতলার দুটি স্থানে “সেলফি পয়েন্ট” এর উদ্বোধন করেন তিনি। রাজধানীর উজ্জয়ন্ত প্যালেসে প্রাঙ্গণে “I LOVE AGARTALA” এবং রাজধানীর হেরিটেজ পার্কের সন্মুখে “I LOVE TRIPURA” লেখা অত্যাধুনিক বৈদ্যুতিক আলোযুক্ত “সেলফি পয়েন্ট” এর উদ্বোধন করা হয়েছে। এদিন মূখ্যমন্ত্রী “সেলফি পয়েন্ট” এর উদ্বোধন করে জনগণের প্রতি আহ্বান জানান, এই দুটি “সেলফি পয়েন্ট”-এ সেলফি তুলে হ্যাস ট্যাগ ব্যবহার করে ‘LoveAgartala’, ‘LoveTripura’ এবং ‘IncredibleTripura লিখে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য।