আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর ৷। মেলাঘরের রুদ্রসাগরে রাজ্যস্তরের নীরমহল জল উৎসব -২০১৯ এর সূচনা হয় ১৩ই সেপ্টেম্বর থেকে। ১৫ই সেপ্টেম্বর (রবিবার) ছিল নীরমহল জল উৎসবের সমাপ্তি দিন। এদিন রুদ্রসাগরে রাজ্যস্তরের নীরমহল জল উৎসব-২০১৯ এর অঙ্গ হিসেবে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পতাকা নেড়ে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। এদিন তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়নে পর্যটনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী দিনেও পর্যটন নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের বলে জানান তিনি।রুদ্রসাগরে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করলেন মূখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর ৷। মেলাঘরের রুদ্রসাগরে রাজ্যস্তরের নীরমহল জল উৎসব -২০১৯ এর সূচনা হয় ১৩ই সেপ্টেম্বর থেকে। ১৫ই সেপ্টেম্বর (রবিবার) ছিল নীরমহল জল উৎসবের সমাপ্তি দিন। এদিন রুদ্রসাগরে রাজ্যস্তরের নীরমহল জল উৎসব-২০১৯ এর অঙ্গ হিসেবে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পতাকা নেড়ে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। এদিন তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়নে পর্যটনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী দিনেও পর্যটন নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের বলে জানান তিনি।