আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর || রাজনৈতিক সন্ত্রাস খোয়াই শহরে। বুধবার রাত আনুমানিক ৯টা নাগাদ নিজ বাড়ী উত্তর দূর্গানগরে যাওয়ার পথে রাস্তায় পূর্ণিমা স্কুলের পাশে স্থানীয় দুস্কৃতিবাহিনীর হাতে আক্রান্ত হন খোয়াই পুরান বাজারের ব্যবসায়ী কাত্রিক সাহা। হার্টের রোগী কাত্রিক সাহা আক্রান্ত অবস্থায় দৌড়ে কোনরকম আত্মরক্ষা করেন। কিন্তু ঘটনাস্থলে তার বাইকটি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়। পরবর্তী সময় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে।অগ্নিদ্ধগ্ধ তার বাইকটি বতর্মানে খোয়াই থানায় রয়েছে। কার্ত্তিক সি পি আই (এম) সমর্থক হওয়ায় এই আক্রমণ বলে এলাকাবাসীর অভিযোগ। সি পি আই (এম) খোয়াই মহকুমা কমিটি এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা জানায় এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায়।
