ট্রাফিক নিয়ে সচেতনতামূলক কর্মশালা নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ে

IMG-20190921-WA0130আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর ৷। সড়ক সুরক্ষা সহ ট্রাফিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে একদিনের সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয় উদয়পুরস্থিত নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ে। শনিবার দুপুর ২টায় মহাবিদ্যালয়ের সেমিনার হলে এই কর্মশালার আয়োজন করা হয়। এন সি সি এবং এন এস এস’র যৌথ উদ্যোগে আয়োজিত এই সচেতনতামূলক কর্মশালার উদ্বোধন করেন মহাবিদ্যালয়ে অধ্যক্ষা ডঃ দীপান্বিতা চক্রবর্তী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর ট্রাফিক ইউনিটের কর্মকর্তা গোপাল সাহা, মহাবিদ্যালয়ে এন এন এস পোগ্রাম অফিসার প্রদীপ চক্রবর্তী সহ ১২০ জন ছাত্র-ছাত্রী, ২০ জন অধ্যাপক-অধ্যাপিকা, এন এস এস এবং এন সি সি’র কর্মকর্তারা প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নতুন সংশোধিত মোটর ভেহিক্যাল অ্যাক্ট-২০১৯ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*