আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর ৷। আন্তর্জাতিক শান্তি উপলক্ষ্যে প্লাস্টিক বর্জন অভিযান সংগঠিত করলো ত্রিপুরা রাজ্য ভারত স্কাউট এন্ড গাইড। শনিবার সকালে রাজধানীর বনকুমারী বাজার থেকে যোগেন্দ্র নগর রেল স্টেশন পর্যন্ত প্লাস্টিক বর্জন অভিযান পালন করে। পাশাপাশি এদিন দুপুরে যোগেন্দ্র নগর রেল স্টেশনে স্বচ্ছ ভারত অভিযান পালন করা হয়। বিকেলে বিদ্রোহী কবি কাজী নজরুল বিদ্যা ভবনের সামনে থেকে বনকুমারী বাজার পর্যন্ত শান্তি মিছিল সংগঠিত করা হয়।