বাস ও ম্যাক্সের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু ৫ জনের, আহত বেশকয়েকজন

hnআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর ৷। মর্মান্তিক যান দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের, আহত আরও। বৃহস্পতিবার সন্ধ্যায় সাব্রুম-আগরতলা জাতীয় সড়কের ছেছরিমাইল এলাকায় সোনামুড়া থেকে আগরতলার উদ্দেশ্যে আসা একটি ম্যাক্স গাড়ির সাথে বাস গাড়িটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস ও ম্যাক্স গাড়িটি রাস্তার মাঝে উল্টে যায়। এই ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারায় ৫ জন। গুরুতর ভাবে আহত হয় বেশকয়েকজন। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। নিহতরা হল সোনামুড়া রাঙ্গামাটি বিদ্যালয়ের শিক্ষিকা বৈরাগী বাজার এলাকার বাসিন্দা কনিকা দেবনাথ, একই বিদ্যালয়ের শিক্ষিকা আমতলি রাই কলোনির বাসিন্দা লক্ষ্মীরানী পাল, সিদ্ধি আশ্রমের বাসিন্দা শিক্ষক অলক চক্রবর্তী, আগরতলা পোস্ট অফিস চৌমুহনীর বাসিন্দা স্বপন বন্দোপাধ্যায় এবং সিদ্ধি আশ্রমের বাসিন্দা সুধির নম। আহত হন সুধির নম, জীবন দেবনাথ, নিশক বৈদ্য, আনোয়ার হোসেন, নির্মল চন্দ্র রায়, শীতল পাল ও শরনিকা দেব দত্ত। আহতদের প্রাথমিক চিকিৎসার পর বিশ্রামগঞ্জ হাঁসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিন আহতদের দেখতে জিবি হাসপাতালে ছুটে যান উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ। দিল্লী থেকে এই ঘটনায় শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*