আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর ৷। ফের রাজ্যের খোদ রাজধানীতে নারীদের নিরাপত্তা প্রশ্ন চিহ্নের মুখে। এবার রাজধানী আগরতলায় গনধর্ষণের শিকার এক গৃহবধূর। এক গৃহবধূর উপর বর্বোরচিত গনধর্ষণের ঘটনায় রীতিমতো রাজ্য জূরে নিন্দার ঝড় উঠেছে। জানা যায়, ১০ জন মিলে ঐ গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে গনধর্ষণ করেছে। এই ১০ জন অপরাধিদের শাস্তির দাবি উঠেছে গোটা রাজ্যে। জানা যায়, রাজধানীর ৩তি থানার পুলিশ এই ঘটনার মামলা নেয়নি। পরে গৃহবধূটি চিকিৎসার জন্য হাপানিয়া হাসপাতালে ভর্তি হন। জানা যায়, এখনো পর্যন্ত এই ঘটনায় ১০ জনের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনার নিন্দা ও তিব্র ধিক্কার জানিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক। মহিলা সংক্রান্ত ঘটনায় দোষীদের সঙ্গে কোন আপোশ করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি পুলিশের হেনস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এদিন আগরতলায় গণধর্ষিতা গৃহবধূর পাশে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।আগরতলায় গনধর্ষণের শিকার এক গৃহবধূ, খোঁজখবর নিয়ে হাসপাতালে জনপ্রতিনিধিরা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর ৷। ফের রাজ্যের খোদ রাজধানীতে নারীদের নিরাপত্তা প্রশ্ন চিহ্নের মুখে। এবার রাজধানী আগরতলায় গনধর্ষণের শিকার এক গৃহবধূর। এক গৃহবধূর উপর বর্বোরচিত গনধর্ষণের ঘটনায় রীতিমতো রাজ্য জূরে নিন্দার ঝড় উঠেছে। জানা যায়, ১০ জন মিলে ঐ গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে গনধর্ষণ করেছে। এই ১০ জন অপরাধিদের শাস্তির দাবি উঠেছে গোটা রাজ্যে। জানা যায়, রাজধানীর ৩তি থানার পুলিশ এই ঘটনার মামলা নেয়নি। পরে গৃহবধূটি চিকিৎসার জন্য হাপানিয়া হাসপাতালে ভর্তি হন। জানা যায়, এখনো পর্যন্ত এই ঘটনায় ১০ জনের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনার নিন্দা ও তিব্র ধিক্কার জানিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক। মহিলা সংক্রান্ত ঘটনায় দোষীদের সঙ্গে কোন আপোশ করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি পুলিশের হেনস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এদিন আগরতলায় গণধর্ষিতা গৃহবধূর পাশে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।