শুক্রবার রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে পূজো কার্নিভ্যাল ‘মায়ের বিদায় ২০১৯’

fdvbআপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর ৷। রাজ্যে প্রথমবারের মতো রাজধানী আগরতলা শহর এবং শহরতলীর ক্লাবগুলির প্রতিমা নিরঞ্জন নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে পূজো কার্নিভ্যাল “মায়ের বিদায় ২০১৯”। শুক্রবার (১১ই অক্টোবর) রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী থেকে পূজো কার্নিভ্যাল শুরু হবে। বিকেল ৪টায় সিটি সেন্টারের সন্মুখ থেকে এই অনুষ্ঠানের সূচনা করবেন সাংসদ প্রতীমা ভৌমিক। 71710627_112754820134112_9045440913400135680_oএখানেই ভি আই পি’দের জন্য সুসজ্জিত মঞ্চ এবং অত্যাধুনিক বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা হচ্ছে। পূজো কার্নিভ্যালে যে সব ক্লাব অংশ নেবে তাদের কিছু শর্ত মানতে হবে বলে জানা যায়। এই শর্তের মধ্যে অন্যতম হল খাদি ভবন থেকে মেলারমাঠের কালি বাড়ী পর্যন্ত সাউন্ড সিস্টেম বন্ধ রাখতে হবে। দশমিঘাটে ক্লাব কমিটির কেবলমাত্র ৩০ হন সদস্য প্রবেশ করতে পারবেন। কার্নিভ্যালে বাইক নিয়ে প্রবেশ করা যাবেনা ইত্যাদি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*