উজ্জ্বয়ন্ত প্রাসাদে শুরু হল দু’দিনব্যাপী ভারত-বাংলাদেশ পর্যটন উৎসব

EROd8EBU4AcQdMGআপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি ৷। শুরু হল দু’দিনব্যাপী ভারত-বাংলাদেশ পর্যটন উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার উজ্জ্বয়ন্ত প্রাসাদের সামনে বর্ণিল আলোক প্রদর্শনীর মাধ্যমে এ উৎসবের উদ্বোধন করা হয়। EROcexeVUAAjn7Oউদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ভারতের জন্য চট্টগ্রাম ও আশুগঞ্জ বন্দর খুলে দেওয়া হলে বাংলাদেশ ভারতের আট রাজ্যের সুবিধা পাবে। এখন হলদিয়া বন্দর ব্যবহার করছে উত্তর-পূর্ব ভারতের আট রাজ্য। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের হাসপাতাল গড়ে তোলা হবে। এর সুবিধা বাংলাদেশের নাগরিকও পাবেন। তিনি বলেন, সেই সঙ্গে ত্রিপুরা রাজ্যে কিছু কল সেন্টার তৈরি করা হচ্ছে যেগুলো পরিচালিত হবে বাংলা ভাষায়। যার সুবিধা বাংলাদেশের ব্যাংকগুলোও নিতে পারবে।
EROd9BpU8AIAf8jএদিনের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন লাদেশের মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ডঃ আব্দুস শহীদ, ত্রিপুরা রাজ্য সরকারের পর্যটনমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়, ত্রিপুরা রাজ্যের পশ্চিম আসনের সংসদ সদস্য প্রতিমা ভৌমিক, আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা, ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*