রাজ্যের চা’কে আরও জনপ্রিয় করে তুলতে শহরে ‘রান ফর ইন্ডিয়া টি’

FB_IMG_1582126604536আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি ৷। ত্রিপুরা উন্নয়ন নিয়ম ও ভারত সরকারের টি বোর্ডের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ম্যারাথন ‘রান ফর ইন্ডিয়া টি’। রাজ্যের চা’কে আরও জনপ্রিয় করে তুলতেই এই উদ্যোগ। বুধবার আগরতলার উমাকান্ত একাডেমি সংলগ্ন ত্রিপুরার উন্নয়ন অফিস প্রাঙ্গণ থেকে দৌড় শুরু হয়। রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সবুজ পতাকা নেড়ে এই দৌড়ের সূচনা করেন। ম্যারাথন ‘রান ফর ইন্ডিয়া টি’ অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিমন্যাস্ট দীপা কর্মকার, দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী, ত্রিপুরা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, কেন্দ্রীয় সরকারের টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান অরুন কুমার রায়, ত্রিপুরার সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান দীপক মজুমদার প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*