জাতীয় ডেস্ক, গুজরাট, ২৪ ফেব্রুয়ারি ৷। ভারত সফরে এলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। দুই দিবসিয় যাত্রায় সোমবার সকালে গুজরাটের আহমেদাবাদ পৌঁছান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদ বিমানবন্দরে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানান। বিমানবন্দরে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের এটাই প্রথম ভারত সফর। উনি এই সফরে নিজের পুরো পরিবারের সাথেই ভারতে এসেছেন। আহমেদাবাদ বিমানবন্দর থেকে মোতেরা স্টেডিয়াম পর্যন্ত প্রধানমন্ত্রী মোদী এবং ডোনাল্ড ট্রাম্প ২২ কিমি দীর্ঘ রোড শো করেন।
এসিন সাবরমতি আশ্রমে গিয়ে দর্শনার্থী খাতায় ট্রাম্প লিখলেন, “এই অসাধারণ ভ্রমণের জন্য আমার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদীকে অনেক ধন্যবাদ”। এমনকি চালান গান্ধীজির চরখাও, সাথে ছিলেন প্রধানমন্ত্রী মোদী ও আমেরিকার ফার্স্ট লেডি। আশ্রম থেকে কিছুটা সময় কাটিয়ে তারপর মোতেরা স্টেডিয়ামের ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানের উদ্দ্যেশ্যে রওনা হন তিনি।
এদিন মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ভারতের মহাপুরুষ স্বামী বিবেকানন্দকে স্মরণ করেন ডোনাল্ড ট্রাম্প। স্বামী বিবেকাননন্দের বাণী উদ্ধৃত করে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সনাতন সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা ভারতের জন্য গর্বিত, বিশ্বের সকল মানবতাকে ভারত ভরসা দেয়। নরেন্দ্র মোদীর সম্পর্কে বলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, একজন চা-ওয়ালা দেশকে নেতৃত্ব দিচ্ছে।