বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ ফেব্রুয়ারি ৷। ফের যান দুর্ঘটনার স্বীকার হল ৪ বাইক আরোহি। ঘটনা শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। জানা যায়, শনিবার জোলাইবারি মোটর স্ট্যান্ড সংলগ্ন জাতীয় সড়কে দুইটি বাইক ও একটি মালবাহী বোলেরু গাড়ীর মধ্যে সংঘর্ষে হয়। এতে আহত হয় ৪ বাইক আরোহি। আহতরা হল শাখবাড়ী এলাকার বাসিন্দা কমল কিশোর ত্রিপুরা, রামরাইবাড়ীর বাসিন্দা প্রসেনজিৎ ত্রিপুরা, সুদীপ ত্রিপুরা ও কোয়াইফাং এলাকার বাসিন্দা মোহন ত্রিপুরা। দুর্ঘটনার সাথে সাথে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জোলাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত সুদীপ ত্রিপুরাকে আশঙ্কাজনক অবস্থায় গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করে। আহত অপর ৩ জনকে শান্তিরবাজারস্থিত দক্ষিন জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। বাইক ও গাড়ীর দ্রুত গতির ফলে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনাস্থল থেকে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক দুইটিকে উদ্ধার করে জোলাইবাড়ী ফাঁড়ী থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।