রাজ্যে নমুনা সংগ্রহ ১১ হাজার ৭৩৩ জনের, সুস্থ ১৬ জন, চিকিৎসাধী করোনা আক্রান্ত ১৩৭ জন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মে ৷। রাজ্যে বর্তমানে ২২১ জন ফেসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছেন। ২,৫৫০ জন রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। এখন পর্যন্ত রাজ্যে ১১ হাজার ৭৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ১১ হাজার ১৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় রাজ্যে এখন পর্যন্ত মোট ১৫৫ জনের পজেটিভ এসেছে। এর মধ্যে ১৬ জন সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে রাজ্যে করোনা ভাইরাস আক্রান্ত ১৩৭ জন চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ভগৎ সিং যুব আবাসের কোভিড কেয়ার সেন্টারে রয়েছেন ৬৩ জন, জিবি হাসপাতালে রয়েছেন ৭৩ জন, শালনাগানস্থিত বি এস এফ ক্যাম্পে চিকিৎসাধীন রয়েছেন ১ জন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*