আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মে ৷। রাজ্যের কোভিড-১৯ এর পরিচালন ব্যবস্থা পর্যবেক্ষণ করতে বৃহস্পতিবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় সরকারের একটি প্রতিনিধি দল। বুধবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এই তথ্য দেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।
তিনি আরও জানান, রাজ্যের করোনা ভাইরাস সংক্রমিত ১৪ জন বি এস এফ জওয়ান সুস্থ হয়ে উঠেছেন। তাদের বুধবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা এখন বি এস এফ ক্যাম্পে কোয়ারেন্টাইনে থাকবে।
