সাগর দেব, তেলিয়ামুড়া, ২২ মে || করোনার দাপটে দির্ঘ দিন ধরে লকডাউন চলছে রাজ্যে। তাই অন্যান্য শিল্পের ন্যায় বিড়ি শিল্পেও প্রভাব পরেছে। ফলে একপ্রকার বাধ্য হয়ে উপজাতি অংশের ধুমপায়িরা বিড়ির পরিবর্তে হুক্কা ব্যবহার করছে। যদিও হুক্কা খাওয়া উপজাতিদের এক প্রকার প্রথা বলা চলে। প্রাচীন কাল থেকে হুক্কা উপজাতি অংশের মানুষদের সাথে ওতপ্রতভাবে জড়িত। কালের বিবর্তনের সাথে সাথে হুক্কার প্রচলন কিছুটা হলেও কমে গেছে। কিন্তু বর্তমানে বাজারে বিড়ি চড়া দামে বিক্রি হচ্ছে তাই এক প্রকার বাধ্য হয়ে সেই হুক্কার ব্যবহা শুরু করছে গ্রাম পাহাড়ে। এমনি চিত্র ধরা পরলো তেলিয়ামুড়ার মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের অধীনে চাম্পাহাওর এ ডি সি ভিলেজ এলাকায়। জনৈক এই উপজাতি ব্যক্তি জানান, লকডাউনে বিড়ির দাম আকাশ ছোয়া। আর লকডাউনের কারনে হাতে নেই কাজ কর্ম। তাই জঙ্গল থেকে বাশ সংগ্রহ করে কেটে নিয়ে নিজের হাতে তৈরি করছে হুক্কা। যা বিড়ির তুলনায় খরচ অনেকটা কম হবে। তাই বর্তমান সময়ে উপজাতি গিরিবাসী অংশের ধুমপায়িরা এবার সুখ টান দেবে এমনি অভিমত তাদের।
