খোয়াই মহকুমার সদরে তিন দিনের জন্য চলছে সম্পূর্ন লকডাউন

lkগোপাল সিং, খোয়াই, ২৩ জুলাই ৷। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী গত ১৭ই জুলাই থেকে রাজ্যের সীমান্ত এলাকায় এক কিলোমিটার ও পুর পরিষদ এলাকার ৫০০ মিটার এলাকা জুড়ে ৭ দিনের জন্য সম্পূর্ন লকডাউন চলছে। তারই মধ্যে খোয়াই জেলায় করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় খোয়াই জেলার খোয়াই মহকুমার সদরে হাট বাজার তিন দিনের জন্য সম্পূর্ন লকডাউন ঘোষণা করেছে খোয়াই মার্চেন্ট এসোসিয়েশন। সেই অনুযায়ী চলছে এই লকডাউন। দু-একটি যানবাহন ও হাতে গোনা পথচলতি মানুষ ছাড়া, সব ছিল বন্ধ। সরকারী দপ্তর, ঔষধ ও ফলের দোকান লকডাউনের বাইরে রয়েছে বলে জানান খোয়াই মার্চেন্ট এসোসিয়েশন সচিব উৎপল দেব।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*