যুবমোর্চার উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান

IMG-20200906-WA0076আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৬ সেপ্টেম্বর ৷। এই করোন মহামারিতে ছাত্র ছাত্রীদের মনোবল বাড়াতে ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রের ৫১ নম্বর বুথের যুব মোর্চার উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার দুর্গাপুর কমিউনিটি হলে মোট ৫৭ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়।এর মধ্যে মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রী সংখ্যা ছিল ৩৬ জন ও উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রী সংখ্যা ছিল ২১ জন। এদিন অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা ওয়াকফ বোর্ডর চেয়ারম্যান বাহারুল ইসলাম।পরে অতিথিদেরকে বরণ করে নেওয়া হয়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমার শাসক সুব্রত মজুমদার, মন্ডল সভাপতি সহ অন্যান্যরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বাহারুল ইসলাম বলেন, সোনামুড়া মহাকুমার থেকে আগামী দিন যেন আরো ভালো রেজাল্ট করে দেখাতে পারে। রাজ্যের মধ্যে নজরকাড়া সাফল্য অর্জন যেন করতে পারে সেই ভাবে পড়াশোনা করার পরামর্শ দেন। তিনি ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*