আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ সেপ্টেম্বর ৷। মেলাঘর থানাধীন ব্যানার্জি বাগান এলাকায় জাতীয় সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাইক চালক সন্জিৎ দাস পিতা নৃপেন্দ্র দাস এবং পেছনে থাকা বিষ্ণু দত্ত মেলাঘর থেকে বিশ্রামগঞ্জ এর দিকে আসছিল, তখন ব্যানার্জি বাগানস্থিত জাতীয় সড়কে আসতেই নিজ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এতে দু’জনই গুরুতর আহত হয়। অনেকক্ষণ পড়ে থাকলেও আহতদের সহায়তা করার জন্য কেউ এগিয়ে আসে নি। কারন ঘটনাস্থলটি ছিল নীরব। আসে পাশে বাড়িঘরও ছিলোনা। কিছুক্ষন পরে বিশালগড়ের দু’জন সাংবাদিক মেলাঘর থেকে বিশ্রামগঞ্জের দিকে আসার পথে দুর্ঘটনাটি তাদের নজরে আসে। তরিঘরি বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। খবর পেয়ে বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিশ্রসমগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। কিন্তু আহতদের অবস্থা আশংকাজনক হওয়াতে প্রাথমিক চিকিৎসার পর তাদের রাজধানীর জিবি হাসপাতালে রেফার করে দেয় চিকিৎসক। পরে মেলাঘর থানার পুলিশ এসে বাইকটিকে থানায় নিয়ে যায়।জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় গুরুত্বর আহত দুই
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ সেপ্টেম্বর ৷। মেলাঘর থানাধীন ব্যানার্জি বাগান এলাকায় জাতীয় সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাইক চালক সন্জিৎ দাস পিতা নৃপেন্দ্র দাস এবং পেছনে থাকা বিষ্ণু দত্ত মেলাঘর থেকে বিশ্রামগঞ্জ এর দিকে আসছিল, তখন ব্যানার্জি বাগানস্থিত জাতীয় সড়কে আসতেই নিজ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এতে দু’জনই গুরুতর আহত হয়। অনেকক্ষণ পড়ে থাকলেও আহতদের সহায়তা করার জন্য কেউ এগিয়ে আসে নি। কারন ঘটনাস্থলটি ছিল নীরব। আসে পাশে বাড়িঘরও ছিলোনা। কিছুক্ষন পরে বিশালগড়ের দু’জন সাংবাদিক মেলাঘর থেকে বিশ্রামগঞ্জের দিকে আসার পথে দুর্ঘটনাটি তাদের নজরে আসে। তরিঘরি বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। খবর পেয়ে বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিশ্রসমগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। কিন্তু আহতদের অবস্থা আশংকাজনক হওয়াতে প্রাথমিক চিকিৎসার পর তাদের রাজধানীর জিবি হাসপাতালে রেফার করে দেয় চিকিৎসক। পরে মেলাঘর থানার পুলিশ এসে বাইকটিকে থানায় নিয়ে যায়।