আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ সেপ্টেম্বর ৷। জিবি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডাঃ প্রদীপ ভৌমিকের শারিরীক অবস্থার অবনতি হয়। মঙ্গলবার তাঁর শারিরীক অবস্থার অবনতি হওয়ার খবর পাওয়া যায়। এরপরই তড়িঘড়ি বুধবার বিমানে করে রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডাঃ প্রদীপ ভৌমিককে নিয়ে যাওয়া হয় কলকাতার এপোলো হাসপাতালে। জানা যায়, তাঁর শারিরীক অবস্থার অবনতি হওয়ার কারনে উন্নত চিকিৎসার জন্যই ডাঃ প্রদীপ ভৌমিককে কলকাতা নিয়ে যাওয়া হয়।উল্লেখ্য, রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডাঃ প্রদীপ ভৌমিক কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি উনার করোনা ধরা পরে।
