আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর ৷। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার মহাকরণ অভিযান করল চাকুরিচ্যুত ১০,৩২৩ শিক্ষকরা। এদিন রাজধানীর উত্তর গেইট থেকে চাকুরিচ্যুত ১০,৩২৩ শিক্ষকদের ৩টি সংগঠন অর্থাৎ আমরা ১০,৩২৩ শিক্ষক সংগঠন, জাস্টিস ফর ১০,৩২৩ টিচার্স এবং ১০,৩২৩ এডহক শিক্ষক সংগঠন
মিছিল করে মহাকরণের উদ্দেশ্যে রোওনা হয়। পথে পুলিশ, টি এস আর এবং সি আর পি এফ প্রচেষ্টা চালায় মহাকরনের পথ রুখতে। সমস্ত বাঁধা অতিক্রম করে শিক্ষকরা ব্যারিকেড ভেঙে মহাকরণ চত্বরে এসে পৌছায়। এইসময় পুলিশ প্রসাসনের সাথে শিক্ষকদের চলে ধস্তাধস্তি। পুলিশ বাধ্য হয়ে শিক্ষকদের উপর লাঠি চার্জ করে।
প্রয়োগ করা হয় জল কামান। তাতেও মহাকরণ অভিযান থেকে সরে দাঁড়ায়নি ১০,৩২৩ শিক্ষকদের ৩টি সংগঠন।চাকুরিচ্যুত ১০,৩২৩ শিক্ষকদের এই অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাজ্যের সি পি আই (এম) এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা। পাশে দাড়ান ১০,৩২৩ শিক্ষকদের।
এদিন অবশেষে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ তাদের দাবীর যৌক্তিকতা মেনে নিয়ে আশ্বাস দেন ৭ দিনের মধ্যে রাজ্যের মূখ্যমন্ত্রী ও উপ-মূখ্যমন্ত্রীর সাথে সংগঠনের এক প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়া হবে।
