আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৯ অক্টোবর ৷। প্রতিশ্রুতি পূরণের নামে চরম ভাওতাবাজি। তার ওপর অঙ্গনারী ওয়ার্কার চাকরি হাতিয়ে নেওয়া, বাধ্য হয়ে পঞ্চায়েত অফিস ও স্কুলে তালা লাগিয়ে দিয়েছে জমির মালিক। বক্সনগর আর ডি ব্লকের অন্তর্গত দয়াল পাড়া এডিসি ভিলেজ এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বিবরণে জানা যায়, বিগত ২০ মাস ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ওয়ার্কার হিসেবে কাজ করছিল নমিতা দেববর্মা নামে এক উপজাতি মহিলা। এই এলাকায় অঙ্গনারী কেন্দ্র ,পঞ্চায়েত অফিস, উপস্বাস্থ্য কেন্দ্র ও স্কুল খোলার জন্য জায়গা দিয়েছিল তার স্বামী ভানুলাল দেববর্মা। কিন্তু বাম আমলে দেওয়া জমিতে সরকারি কাজকর্ম এখনো চললেও এই পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি। তৎকালীন বাম সরকার বলেছিল, এই পরিবারকে একটি সরকারি চাকরি দেওয়া হবে। বাম সরকারের পতনের পর বর্তমান সরকার থেকেও একই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এরইমধ্যে বিনা কারণে নমিতা দেববর্মার চাকরি ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। তার জায়গায় অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে চাকরি দেওয়া হয়েছে সুমাইয়া ত্রিপুরা নামে এক উপজাতি মহিলাকে। এই খবর জানার পর তেলে বেগুনে জ্বলে ওঠেন নমিতা দেববর্মার ও তার স্বামী ভানুলাল দেববর্মা। ক্ষুব্দ হয়ে তারা শুক্রবার অঙ্গনওয়াড়ি কেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র, পঞ্চায়েত ও স্কুলে তালা লাগিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে দেখা যায় ব্যাপক উত্তেজনা। পঞ্চায়েত সচিব অফিসে এসে দেখেন তালা ঝুলানো। খবর দেওয়া হয় পঞ্চায়েত আধিকারিকদের ততক্ষণে গোটা বিষয়টি পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কলমচৌওড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ বারবার বুঝানোর চেষ্টা করেও নমিতা দেববর্মা ও তার স্বামীকে কোন মতেই কন্ট্রোলে আনতে পারেনি। এই দিকে খবর যায় বক্সনগর ব্লকের বিডিও নিকট। ছুটে যায় দয়াল পারা এডিসি ভিলেজে। স্বামী-স্ত্রী মিলে বিডিও’র কাছে অভিযোগ জানিয়ে বলেন, আজ থেকে প্রায় ১০ বছর আগে তারা সরকারকে জায়গা দিয়েছিল। প্রতিশ্রুতি দিয়ে বলা হয়েছিল তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। প্রতিশ্রুতি মোতাবেক ভানুলাল দেববর্মার স্ত্রী নমিতা দেববর্মাকে অঙ্গনারী সেন্টারের ওয়ার্কার পদে চাকরি দেওয়া হয়। কিন্তু কেন চাকুরী ছিনিয়ে নেওয়া হয়েছে তার কারণও পর্যন্ত জানানো হয়নি। সবটাই ধোঁয়াশার মধ্যে রয়েছে। তার উপর প্রতিশ্রুতি দেয়ার পরও সরকার কথা রাখেনি তাই তারা সিদ্ধান্ত নেয় তাদের জায়গা আর সরকারি কাজকর্ম করতে দেওয়া হবে না। ভিডিও ভানু লাল দেববর্মাকে বার বার বোঝানোর চেষ্টা করেন কিন্তু ভানুলাল দেববর্মা তার দাবিতে অনড় থেকে সরকারি অফিসে তালা লাগিয়ে আন্দোলনে সোচ্চার হোন।প্রতিশ্রুতি পূরণের নামে চরম ভাওতাবাজির অভিযোগ উপজাতি পরিবারের
আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৯ অক্টোবর ৷। প্রতিশ্রুতি পূরণের নামে চরম ভাওতাবাজি। তার ওপর অঙ্গনারী ওয়ার্কার চাকরি হাতিয়ে নেওয়া, বাধ্য হয়ে পঞ্চায়েত অফিস ও স্কুলে তালা লাগিয়ে দিয়েছে জমির মালিক। বক্সনগর আর ডি ব্লকের অন্তর্গত দয়াল পাড়া এডিসি ভিলেজ এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বিবরণে জানা যায়, বিগত ২০ মাস ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ওয়ার্কার হিসেবে কাজ করছিল নমিতা দেববর্মা নামে এক উপজাতি মহিলা। এই এলাকায় অঙ্গনারী কেন্দ্র ,পঞ্চায়েত অফিস, উপস্বাস্থ্য কেন্দ্র ও স্কুল খোলার জন্য জায়গা দিয়েছিল তার স্বামী ভানুলাল দেববর্মা। কিন্তু বাম আমলে দেওয়া জমিতে সরকারি কাজকর্ম এখনো চললেও এই পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি। তৎকালীন বাম সরকার বলেছিল, এই পরিবারকে একটি সরকারি চাকরি দেওয়া হবে। বাম সরকারের পতনের পর বর্তমান সরকার থেকেও একই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এরইমধ্যে বিনা কারণে নমিতা দেববর্মার চাকরি ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। তার জায়গায় অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে চাকরি দেওয়া হয়েছে সুমাইয়া ত্রিপুরা নামে এক উপজাতি মহিলাকে। এই খবর জানার পর তেলে বেগুনে জ্বলে ওঠেন নমিতা দেববর্মার ও তার স্বামী ভানুলাল দেববর্মা। ক্ষুব্দ হয়ে তারা শুক্রবার অঙ্গনওয়াড়ি কেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র, পঞ্চায়েত ও স্কুলে তালা লাগিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে দেখা যায় ব্যাপক উত্তেজনা। পঞ্চায়েত সচিব অফিসে এসে দেখেন তালা ঝুলানো। খবর দেওয়া হয় পঞ্চায়েত আধিকারিকদের ততক্ষণে গোটা বিষয়টি পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কলমচৌওড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ বারবার বুঝানোর চেষ্টা করেও নমিতা দেববর্মা ও তার স্বামীকে কোন মতেই কন্ট্রোলে আনতে পারেনি। এই দিকে খবর যায় বক্সনগর ব্লকের বিডিও নিকট। ছুটে যায় দয়াল পারা এডিসি ভিলেজে। স্বামী-স্ত্রী মিলে বিডিও’র কাছে অভিযোগ জানিয়ে বলেন, আজ থেকে প্রায় ১০ বছর আগে তারা সরকারকে জায়গা দিয়েছিল। প্রতিশ্রুতি দিয়ে বলা হয়েছিল তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। প্রতিশ্রুতি মোতাবেক ভানুলাল দেববর্মার স্ত্রী নমিতা দেববর্মাকে অঙ্গনারী সেন্টারের ওয়ার্কার পদে চাকরি দেওয়া হয়। কিন্তু কেন চাকুরী ছিনিয়ে নেওয়া হয়েছে তার কারণও পর্যন্ত জানানো হয়নি। সবটাই ধোঁয়াশার মধ্যে রয়েছে। তার উপর প্রতিশ্রুতি দেয়ার পরও সরকার কথা রাখেনি তাই তারা সিদ্ধান্ত নেয় তাদের জায়গা আর সরকারি কাজকর্ম করতে দেওয়া হবে না। ভিডিও ভানু লাল দেববর্মাকে বার বার বোঝানোর চেষ্টা করেন কিন্তু ভানুলাল দেববর্মা তার দাবিতে অনড় থেকে সরকারি অফিসে তালা লাগিয়ে আন্দোলনে সোচ্চার হোন।