আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ০৯ অক্টোবর ৷। কোভিড-১৯ পরিস্থিতির উপর নজর রেখে রাজ্যবাসীকে মারণ ভাইরাসের প্রকোপ থেকে বাঁচানোর জন্য রাজ্য প্রশাসন একাধিক নিয়ম নীতির ঘোষণা করলেও একাংশ আমজনতা এব্যাপারে সম্পূর্ণ উদাসীন। করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচার জন্য মাক্স পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক হলেও তা সঠিক ভাবে পালন হচ্ছে না। শুক্রবার ছিল তেলিয়ামুড়া হাটবার। আর এই হাটবারে তেলিয়ামুড়া টাউন হলের মাঠে তেলিয়ামুড়া সাপ্তাহিক হাট বারের বাজার বসে। এখানে গিয়ে দেখা গেল বেশিরভাগ ক্রেতা-বিক্রেতার মুখেই নেই মাক্স। পালন করা হচ্ছে না সামাজিক দূরত্ব। এ ব্যাপারে নির্বিকার প্রশাসন। আবার লক্ষ করা গেল অনেক বিক্রেতারা গাড়ির পেছনে লোকেদের গাদা গাদা ভিড়। আবার অনেকেই সাংবাদিকদের ক্যামেরা দেখে তাড়াহুড়ো করে মুখে মাস্ক পড়তে ব্যস্ত।মহামারির নিয়ম নীতির ব্যাপারে সম্পূর্ণ উদাসীন একাংশ জনগণ
আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ০৯ অক্টোবর ৷। কোভিড-১৯ পরিস্থিতির উপর নজর রেখে রাজ্যবাসীকে মারণ ভাইরাসের প্রকোপ থেকে বাঁচানোর জন্য রাজ্য প্রশাসন একাধিক নিয়ম নীতির ঘোষণা করলেও একাংশ আমজনতা এব্যাপারে সম্পূর্ণ উদাসীন। করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচার জন্য মাক্স পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক হলেও তা সঠিক ভাবে পালন হচ্ছে না। শুক্রবার ছিল তেলিয়ামুড়া হাটবার। আর এই হাটবারে তেলিয়ামুড়া টাউন হলের মাঠে তেলিয়ামুড়া সাপ্তাহিক হাট বারের বাজার বসে। এখানে গিয়ে দেখা গেল বেশিরভাগ ক্রেতা-বিক্রেতার মুখেই নেই মাক্স। পালন করা হচ্ছে না সামাজিক দূরত্ব। এ ব্যাপারে নির্বিকার প্রশাসন। আবার লক্ষ করা গেল অনেক বিক্রেতারা গাড়ির পেছনে লোকেদের গাদা গাদা ভিড়। আবার অনেকেই সাংবাদিকদের ক্যামেরা দেখে তাড়াহুড়ো করে মুখে মাস্ক পড়তে ব্যস্ত।